Latest Information ➤

WELCOME TO SRIJAN ACADEMY – Where learning begins with care and discipline.

Welcome To SRIJAN ACADEMY

আমাদের বিদ্যালয়

সৃজন অ্যাকাডেমি একটি শিশু-কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে দ্বিতীয় শ্রেণি (Class II) থেকে দশম শ্রেণি (Class X) পর্যন্ত শিক্ষার্থীদের নিয়মিত ও পরিকল্পিত পাঠদান করা হয়। আমাদের প্রতিষ্ঠানে West Bengal Board of Secondary Education (WBBSE)-এর পাঠ্যপুস্তক ও পাঠ্যক্রম অনুসরণ করা হয়। পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও আত্মবিশ্বাস গড়ে তোলার উপর এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

ভাষা শিক্ষা

সৃজন অ্যাকাডেমিতে শিক্ষার্থীদের Arabic, Hindi এবং Spoken English (Communicative English) বিশেষ যত্নের সঙ্গে শেখানো হয়, যাতে তারা পড়া–লেখার পাশাপাশি আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারে।

আমাদের ভাষা শিক্ষার বিশেষ দিক

 Arabic – শুদ্ধ উচ্চারণ, পাঠাভ্যাস ও মৌলিক ভাষাজ্ঞান

 Hindi – ভাষার ভিত্তি মজবুত করা ও সঠিক ব্যবহার

Spoken English (Communicative English) – দৈনন্দিন জীবনে ইংরেজিতে স্বচ্ছন্দে কথা বলার অনুশীলন

কেন ভাষা শিক্ষায় আমরা আলাদা

আমরা মনে করি, ভাষা শেখা মানে শুধু বইয়ের জ্ঞান নয়— ভাষা শেখা মানে ভাব প্রকাশের আত্মবিশ্বাস গড়ে তোলা। এই লক্ষ্যেই আমাদের ভাষা শিক্ষার পরিকল্পনা।

আমাদের শিক্ষকবৃন্দ

সৃজন অ্যাকাডেমির শিক্ষকবৃন্দ অভিজ্ঞ, যত্নশীল ও দায়িত্ববান। তারা প্রতিটি শিক্ষার্থীর সক্ষমতা ও মানসিক অবস্থাকে গুরুত্ব দিয়ে ব্যক্তিগত মনোযোগের মাধ্যমে পাঠদান করেন এবং একটি নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করেন।

আমাদের লক্ষ্য

আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা,যাতে তারা পড়াশোনায় দক্ষ হওয়ার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নৈতিকতা ও আত্মবিশ্বাসে সমৃদ্ধ হয়ে ওঠে।আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে একজন সচেতন, দায়িত্বশীল ও সফল মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হোক।


View Details

HEAD TEACHER'S DESK

GHULAM RAHAMAN SHEIKH

Head Teacher

শিক্ষার্থীদের সঠিক দিশা দেখানো ও মানসম্মত শিক্ষা প্রদানই একজন শিক্ষকের প্রধান দায়িত্ব। সৃজন অ্যাকাডেমিতে আমরা শৃঙ্খলা, নিয়মিত পাঠদান ও শিক্ষার্থীদের ব্যক্তিগত যত্নের মাধ্যমে তাদের মেধা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সচেষ্ট। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ শিক্ষার পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।


PRESIDENT'S DESK

SAMAJUL SARDAR

President

স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান ‘সৃজন অ্যাকাডেমি’ শিক্ষক-শিক্ষিকাদের নিরলস পরিশ্রম ও অভিভাবকদের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই শিক্ষার পথে এগিয়ে চলেছে। ঘরোয়া ও সুশৃঙ্খল পরিবেশে আধুনিক দৃষ্টিভঙ্গিতে পাঠদানের পাশাপাশি মানবিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার ওপর এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নদীয়া জেলার ফাজিলনগর গ্রামে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের শুধু পরীক্ষার জন্য নয়, বরং জীবনের জন্য প্রস্তুত করে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ।


SECRETARY'S DESK

MIZMAUL SHAIKH

Secretary

এলাকার শিশু শিক্ষার্থীদের মান উন্নয়ন ও সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্য নিয়ে আমরা ছয়জনের উদ্যোগে গড়ে তুলেছি সৃজন অ্যাকাডেমি, ফাজিলনগর, নদীয়া। আমি মিজমাউল সেখ বিশ্বাস করতাম যে আমাদের গ্রামীণ এলাকায় এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন, যেখানে শিক্ষার্থীরা grass root level থেকে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। সুন্দর ও মনোরম পরিবেশে পাঠভিত্তিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। পরিমাণের চেয়ে গুণমানকে গুরুত্ব দিয়ে আমরা একটি সুশৃঙ্খল ও আদর্শ শিক্ষার পরিবেশ তৈরিতে সদা সচেষ্ট।


TREASURER'S DESK

SERFUL HAQUE MANDAL

Treasurer

শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়—এর পেছনে থাকে দায়িত্বশীল পরিকল্পনা ও সততার ভিত্তি। সৃজন অ্যাকাডেমিতে প্রতিটি আর্থিক সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষার্থীদের কল্যাণকে সামনে রেখে। স্বচ্ছতা ও দায়িত্ববোধের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নে অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। এই সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও সুদৃঢ় হবে—এই বিশ্বাসেই আমরা পথ চলছি।


VICE PRESIDENT'S DESK

SAJEDUL RAHAMAN SHAIKH

Vice President

শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহযোগিতা ও সঠিক পরামর্শ প্রদানই আমাদের দায়িত্ব। সৃজন অ্যাকাডেমির লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে আমরা সর্বদা শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে চলেছি।


VICE SECRETARY'S DESK

Marajul Shaikh

Vice Secretary

প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংগঠনিক দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৃজন অ্যাকাডেমির কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে আমরা সর্বদা সচেষ্ট, যাতে শিক্ষার্থীরা একটি সুন্দর শিক্ষার পরিবেশ পায়।


MEMBER'S DESK

HILALUDDIN MANDAL

Member

একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে সম্মিলিত প্রচেষ্টায়। সৃজন অ্যাকাডেমির অগ্রযাত্রায় সহযোগিতা ও সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখাই আমাদের মূল উদ্দেশ্য।


Digital Notice Board

Our Event Video

Our Excursion Video

Government Projects

0

Staff

0

Class Types

0

Class Rooms

0

Students